রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের সান্দিয়ারা ও ঘিমোড়ায় দুটি মসজিদের উদ্বোধন
- আপডেট সময় : ০৩:৫৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ৯১ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের সান্দিয়ারায় দ্বিতল বিশিষ্ট ও ঘিমোরা গ্রামে একতলা মসজিদের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় সান্দিয়ারা গ্রামে দ্বিতল বিশিষ্ট মসজিদ ও জুম্মার নামাজের পর ঘিমোড়া গ্রামে একতলা মসজিদের উদ্বোধন করেন বানিবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সমাজ সেবক খোরশেদ আলম।
এলাকাবাসিদের নিজস্ব আর্থিক সহায়তায় এ মসজিদের কাজ শুরু করা হয় আজ। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সান্দিয়ারা গ্রামের ও বানিবহ ইউনিয়নের সদস্য আজিজুল,এলাকাবাসি ফরিদ মিয়া,রেজাউল মিয়া,জাহাঙ্গীর মিয়া,সেলিম ও হাবিব।


ঘিমোড়ায় মসজিদ উদ্বোধনেী সময় উপস্থিত ছিলেন হংকং প্রবাসি সমাজ সেবক ওহাব মোল্লা,করিম মোল্লা,ইউনুস মোল্লা ও মাহাবুব মিয়া, উপস্থিত ছিলেন।
এসময় চেয়ারম্যান খোরশেদ আলম জানান,এ দুটি স্থানে আজ মসজিদের উদ্বোধন করা হয়েছে।স্থানীয়দের সহায়তায় মসজিদ দুটির কাজ শুরু করা হল।তবে মসজিদের কাজে কোন ধরনের সহায়তার প্রয়োজন হলে তার সহযোগীতা সবসময় থাকবে বলেন তিনি।
























