রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নে কৃষক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২০:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ৩২৪ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের পাঁচুরিয়া ষ্টেশন সংলগ্ন এলাকায় চত্তরে আওয়ামীলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“কৃষক বাঁচাও দেশ বাঁচাও” এই স্লোগানে শনিবার বিকালে জাতীর পিতার স্বপ্নের বাংলাদেশ ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বরাট ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
সভায় বরাট ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আ. কাদের মুন্সীর সভাপতিত্বে বক্তৃতা করেন, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. মেছের আলী খান,গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,
বরাট ইউনিয়ন আওয়ামীলগের সভাপতি মো. আরশাদ আলী সরদার,পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী মো. আলমগীর হোসপন সাধারন সম্পাদক নুরুল ইসলাম মন্ডল,বরাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. ফরিদ উদ্দিন শেখ, সদর উপজেলা কৃষকলীগের সদস্য গাহী বিল্লাল হোসেন,জেলা কৃষকলীগের সদস্য মোছা.নার্গিস বেগম,
সভা সঞ্চালনা করেন রাট ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক মো. মাইনুদ্দিন সরদার।
























