ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ী জেলা সনাকের সভাপতি নির্বাচিত সাংবাদিক জাহাঙ্গীর হোসেন

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৩৪০ বার পঠিত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগী প্রতিষ্ঠান সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী জেলা শাখার নতুন ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর হোসেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হাসান খোকা ও রাবেয়া খাতুন।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা সনাক কার্যালয়ে অনুষ্ঠিত সনাকের সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর হোসেন দৈনিক ভোরের রাজবাড়ী পত্রিকার সম্পাদক, পাশাপাশি দৈনিক কালের কণ্ঠ ও একুশে টেলিভিশন (ইটিভি)-এর রাজবাড়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সম্পাদকও।

সহ-সভাপতি আজিজুল হাসান খোকা জেলা উদীচীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সহ-সভাপতি রাবেয়া খাতুন মাঝবাড়ী জাহানারা বেগম কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।

সনাকের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে নতুন কমিটি জেলার সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

রাজবাড়ী জেলা সনাকের সভাপতি নির্বাচিত সাংবাদিক জাহাঙ্গীর হোসেন

আপডেট সময় : ০১:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫