ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীর মাটি পাড়া হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা আজ

মো. সাজ্জাদ হোসেন -গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:২৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ২৭১ বার পঠিত

রাজবাড়ী জেলার মাটি পাড়া তরুন ক্লাব আয়োজিত হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট – ২০২৩ এর নক আউট পর্বের ১ম সেমিফাইনাল ম‍্যাচ আজ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেল ৩ টায় রাজবাড়ী মাটি পাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ‍্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে।

খেলায় রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন গোয়ালন্দ ফুটবল একাডেমী বনাম কুমারখালী উপজেলা ফুটবল একাদশ একে অপরের মুখোমুখি হবে।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গতমাসের ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব মোল্লা বাবু’র সভাপতিত্বে জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন।

আজকের সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার এস. এম. আল মাসুদ, রামকান্তপুর ইউপি সদস্য মো. আবজাল সরদার, মাটি পাড়া বাজারের বিশিষ্ট ব‍্যবসায়ী শফিকুল ইসলাম সজীব প্রমুখ।

মাটি পাড়া তরুন ক্লাবের সহ-সভাপতি মো. ইমরান হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাটি পাড়া তরুণ ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন।

মাটি পাড়া তরুণ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান খেলাটি উপভোগ করার জন‍্য ক্লাবের পক্ষ হতে রাজবাড়ী সদরসহ প্রতিটি উপজেলার খেলাপ্রিয় মানুষদের শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়েছেন।

টুর্নামেন্ট সম্পর্কে মাটি পাড়া তরুণ ক্লাবের সহ-সভাপতি ও টুর্নামেন্টের আহবায়ক মো. ইমরান হোসেন বলেন, এ টুর্নামেন্টটি ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের আকর্ষণীয় পুরস্কার হিসাবে রয়েছে মোটরসাইকেল।

রাজবাড়ীর মাটি পাড়া হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা আজ

আপডেট সময় : ০৮:২৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩