ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীর বালিয়াকান্দি বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১৫ আহত

মোঃ আজমল হোসেন- বালিয়াকান্দি(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪৩ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ৭জন বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা নিয়েছে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, ইলিশকোল গ্রামের কালাম শেখের ছেলে আলম শেখ, একই গ্রামের হাসেম ভুঁইয়ার ছেলে জাহিদুল ভুঁইয়া, বালিয়াকান্দি গ্রামের মৃত ইদ্রিস মোল্যার ছেলে রুবেল মোল্যা, সাঈদ শিকদারের ছেলে আরিফ শিকদার, আমতলার কালু মিয়ার ছেলে লিটন মিয়া, পথচারী বালিয়াকান্দি গ্রামের বাদশা মোল্যার ছেলে ফিটু মোল্যা।

(২৭ সেপ্টেম্বর) শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি চৌরাস্তা মোড়ে দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়াকে সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলে সহ তার লোকজন লাঞ্ছিত করে।

বিষয়টি জানাজানি হলে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি শহরের চৌরাস্তা মোড়ে দু’গ্রুপ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পরে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে পরে কথা বলতে চান।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, সংঘর্ষেও খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

রাজবাড়ীর বালিয়াকান্দি বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১৫ আহত

আপডেট সময় : ১২:০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪