সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আজমল হোসেন-বালিয়াকান্দি(রাজবাড়ী):
- আপডেট সময় : ০৯:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ২৭৭ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানিতে ডুবে ইয়াছিন শেখ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ইয়াছিন বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী চড়পাড়া গ্রামের মো. হাসান শেখের ছেলে।
বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. বাদশা আলমগীর বলেন, বৃহস্পতিবার দুপুরে খেলা করতে গিয়ে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে পড়ে যায় শিশুটি। লোকজন দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।














