ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীর নতুন ডিসি জাহিদুল ইসলামের যোগদান

কামাল হোসেন- রাজবাড়ী:
  • আপডেট সময় : ১১:১২:০১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ১৭০ বার পঠিত

রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শনিবার (২ নভেম্বর) সকালে দায়িত্বভার গ্রহণ করেছেন।

তিনি রাজবাড়ী জেলার ২৪তম ডিসি হিসেবে নিযুক্ত হয়েছেন। গত ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব জাহিদুল ইসলামের এই নিয়োগের আদেশ জারি করা হয়।

জাহিদুল ইসলাম ১৯৭৯ সালের অক্টোবর মাসে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা, মোহাম্মদ চাঁদ মিঞা, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। তার মা জাহানারা সুলতানা। তিন ভাইবোনের মধ্যে জাহিদুল ইসলাম সবার বড়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৃত্তির আওতায় যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক মানব সম্পদ ব্যবস্থাপনায় এমএসসি ডিগ্রি অর্জন করেন।

২০০৬ সালে ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সহকারী কমিশনার হিসেবে লালমনিরহাটে যোগদান করেন। কমলগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন সময়ে ২০১৫ সালে জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন জাহিদুল ইসলাম।

ট্যাগস :

রাজবাড়ীর নতুন ডিসি জাহিদুল ইসলামের যোগদান

আপডেট সময় : ১১:১২:০১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪