ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৭৩ বার পঠিত

Oplus_131072

“আধুনিক যুগের টেকসই সমাধান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব কারখানা প্রাঙ্গণে উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এবং সৌদি কনস্ট্রাকশনের সিইও মোবাররক।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের মার্কেটিং জিএম কাওসার সরদার ও সিইও আয়ুব রানা। এরপর বিভিন্ন জেলা থেকে আগত ডিলাররা হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের প্রতি নিজেদের প্রত্যাশা, আস্থা এবং সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সহসভাপতি আয়ুব আলী খান, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের আইভিওয়াই মেশিনারির ম্যানেজিং ডিরেক্টর হাসান ইমাম, প্রশাসনিক কর্মকর্তা সুলতান মোল্লা প্রমুখ।

হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ বলেন, “আমরা দেশের বাজারে একটি টেকসই, নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানের পলিমার পণ্য পৌঁছে দিতে বদ্ধপরিকর। হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেড শুধু একটি কোম্পানি নয়, এটি বাংলাদেশের স্থানীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নকে গতিশীল করার একটি মিশন। আমরা চাই, মানুষ ন্যায্য দামে উচ্চমানের দেশীয় পণ্য ব্যবহার করুক এবং বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমুক।”

তিনি আরও বলেন, “রাজবাড়ী থেকে আমাদের যাত্রা শুরু হলেও অদূর ভবিষ্যতে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের সেবা পৌঁছে যাবে। আমরা ডিলারদের সঙ্গে অংশীদারিত্ব ও বাজার বিস্তারের মাধ্যমে একটি শক্তিশালী শিল্প নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। আপনাদের সহযোগিতা থাকলে হুসাইন ডিউরেবল খুব দ্রুত দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি।”

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন

আপডেট সময় : ০৬:২০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫