ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীর খানখানাপুর ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে স্বল্প মূ‍ল‍্যে ব্লাড গ্রুপিং ক‍্যাম্প অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ৭০০ বার পঠিত

রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের শিশুদের মধ্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক‍্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ আগষ্ট) সকাল ১১ টায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ১০ নং চর ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের শিশুদের মধ্যে এ ব্লাড গ্রুপ নির্ণয় ক‍্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ১০ নং চর ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মীর শম্পা শরীফ, সহকারি শিক্ষক হাফিজা আমরিন, শিউলী আক্তার, এস এম শামীম, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট মো. ঈমান হোসাইন, ফিল্ড অ‍্যানিমেটর মো. সাজ্জাদ হোসেন, প‍্যারামেডিক মোস্তাকিন হোসাইন প্রমুখ।

ব্লাড গ্রুপ নির্ণয় ক‍্যাম্প সম্পর্কে ১০ নং চর ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক এস এম শামীম গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালকে ধন্যবাদ জানিয়ে বলেন, রক্তের গ্রুপ জেনে রাখা সবার জন‍্য ভালো। স্বল্প খরচে স্কুলের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানতে পেরে আমাদের অনেক উপকার হলো। শিক্ষার্থীদের ইউনিক আইডিতে রক্তের গ্রুপ দিতে হয়। রক্তের গ্রুপ জানার জন‍্য শিশুদের রাজবাড়ী সদর উপজেলা হাসপাতালে গিয়ে করতে হতো। এতে দূরত্ব বেশি হওয়ার পাশাপাশি অর্থও খরচ হতো অনেক বেশি। গণস্বাস্থ্য কেন্দ্র মাত্র ত্রিশ টাকার বিনিময়ে অভিজ্ঞ মেডিকেল টেকনোলজিস্ট ও প‍্যারামেডিকদের সমন্বয়ে রক্তের গ্রুপ করে দেয়ায় আমরা স্কুল কতৃপক্ষ তাদের কাছে কৃতজ্ঞ।

রাজবাড়ীর খানখানাপুর ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে স্বল্প মূ‍ল‍্যে ব্লাড গ্রুপিং ক‍্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩