সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর কালুখালী থেকে ১৫০ পিচ ট্যাপেন্টাডল সহ দুই জন গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:৫৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৮৬ বার পঠিত

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অভিযানে ১৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সহ দুই জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রুপসা গ্রামের টোকন সরদারের বাড়ির ভেতর থেকে এ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এসময় ট্যাপেন্টাডল সহ এ বাড়ি থেকে মৃত জলিল সরদারের ছেলে টোকন সরদার(৫০) ও টোকন সরদারের আরেক ছেলে হৃদয়কে-(২৯) আটক করা হয়। এসময় তাদের নামে মাদকদ্রব্য আইনে সামলা দায়োর শেষে আত্লতে হস্তান্তর করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে রপসা গ্রামের টোকন সরদারের বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা শাখার সদস্যরা।
এসময় টোকন সরদার ও হৃদয় নামে দুইজনকে ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার করা হয়।পরে তাদের বিরুদ্ধের আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়।




















