ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে ৬০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১৯৯ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার পুলিশের বিশেষ অভিযানে ৬০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার দৌলতদিয়া হোসেন মণ্ডল পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, উক্ত এলাকার সাঈদ প্রামানিকের ছেলে রাকিব প্রামানিক (৩০) ও গোলাম মহিউদ্দিনের ছেলে মো.জানে আলম রিপন (৩৩)।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৪টার দিকে এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে আইয়ুব মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬০ পুরিয়া হেরোইন।

ওসি আরও জানান,গ্রেপ্তারকৃত রাকিব প্রামানিকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মারামারিসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলার চার্জশিট ইতোমধ্যে আদালতে দাখিল করা হয়েছে।

এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানিয়েছেন,এলাকার মাদক ও অপরাধ দমনকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাজবাড়ীতে ৬০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫