ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

রাজবাড়ীতে ৩টি চোরাই মোটরসাইকেল সহ মেকানিক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১৭০ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করাসহ সুকচাঁদ বিশ্বাস (৩৬) নামে এক মোটরসাইকেল মেকানিককে গ্রেপ্তার করেছে। সে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের নারায়ন চন্দ্র বিশ্বাসের ছেলে।

বুধবার দুপুরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার অভিযোগে সুকচাঁদকে রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে পুলিশ।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন,গত ১০ জুন রাত পৌনে ১২টার সময় এসআই আশিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের সুকচাঁদ বিশ্বাসের বসত বাড়িতে ২-৩ জন লোকজন চোরাই মোটরসাইকেল কেনাবেচা করছে।
সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুকচাঁদ বিশ্বাসের বসত বাড়িতে পৌছানো মাত্র উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন্য পালানের চেষ্টা করে। পলায়নের চেষ্টা কালে কৌশলে সুকচাঁদ বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরে আসামীর বসত বাড়ি থেকে ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন,সুকচাঁদ আরোও স্বীকার করে যে, সে সহ পলাতক আসামীরা চোরাই মোটর সাইকেল কেনাবেচার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। সুকচাঁদ বিশ্বাস একজন মোটর সাইকেল মেকানিক। সে দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন জেলার চোরদের সাথে পরস্পর যোগসাজগে বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরি করিয়ে তার নিজ হেফাজতে রেখে অন্যত্র বিক্রি করে আসছে। বুধবার অভিযোগের প্রেক্ষিতে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।

রাজবাড়ীতে ৩টি চোরাই মোটরসাইকেল সহ মেকানিক গ্রেপ্তার

আপডেট সময় : ১২:১৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫