ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৬২ বার পঠিত

রাজবাড়ী সদর থানার অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ মে) রাতে রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাজার পাটশালা স্কুল সংলগ্ন শাহীনের মুদির দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, মোঃ রাসেল শেখ (২৫)। তিনি বিনোদপুর এলাকার বাসিন্দা এবং মোঃ মকিম শেখের ছেলে।
পুলিশ জানায়, রাজবাড়ী জেলার পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ এর সার্বিক নির্দেশনায় এবং রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ এর তত্ত্বাবধানে এসআই মোঃ জোবাইন ফেরদৌস সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
এসময় আসামীর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পরে ধৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

রাজবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৪:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬