ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে স্কুল অ্যান্ড কলেজ বন্ধের ষড়যন্ত্র ও অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৯১ বার পঠিত

রাজবাড়ীর কালুখালী উপজেলার নূর-নেছা স্কুল অ্যান্ড কলেজ বন্ধ করার ষড়যন্ত্র ও অধ্যক্ষের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কলেজের সামনে রাজবাড়ী–কালুখালী সড়কে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নূর-নেছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমন,স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী শাহিদুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক মানুষ।

বক্তারা অভিযোগ করেন,যুক্তরাষ্ট্র প্রবাসী স্থানীয় বাসিন্দা মো. আব্দুস সালাম ২০১৫ সালে তাঁর মা নূর-নেছার নামে স্কুল অ্যান্ড কলেজটি প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠাকাল থেকে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রতিষ্ঠানের যাবতীয় খরচ বহন করেন।

কিন্তু ২০২৪ সালের আগস্টে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি পান। এরপর থেকেই কলেজের এক শিক্ষক রিয়াজ এবং নাইটগার্ড ডাবুর পরামর্শে তিনি প্রতিষ্ঠানটিতে অনুদান দেওয়া বন্ধ করেন এবং অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনেন।

বক্তারা আরও বলেন,আব্দুস সালাম প্রকাশ্যে নানা মাধ্যমে প্রচার করতে থাকেন যে স্কুল ও কলেজ বন্ধ করে সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন। এর ফলে গত ১৩ মাস ধরে শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে, যা প্রতিষ্ঠানটিকে সংকটে ফেলেছে।

মানববন্ধনে বক্তারা নূর-নেছা স্কুল অ্যান্ড কলেজ বহাল রাখা,বকেয়া বেতন পরিশোধ এবং অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমনের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :

রাজবাড়ীতে স্কুল অ্যান্ড কলেজ বন্ধের ষড়যন্ত্র ও অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ১১:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫