ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০২:২০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ১১২ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীর কালুখালীতে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত মো. শাহিনুর রহমান (২৪) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সোয়া ৪টার দিকে কালুখালী উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল কালুখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে যৌতুক নিরোধ আইন ৩(ক) ধারার সিআর মামলা নং-৭৫৫/২৩ এর সাজাপ্রাপ্ত আসামি শাহিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহিনুর রহমান কালুখালী উপজেলার বিল শ্যামসুন্দরপুর গ্রামের ইমারত আলী মন্ডলের ছেলে।
র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য কালুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ীতে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫