ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

রাজবাড়ীতে বোমা বিস্ফোরণে হাতের কব্জি উড়ে গেলো কিশোরের

ইমরান হোসেন মনিম-রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৬:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ১৮০ বার পঠিত

রাজবাড়ীর বেলগাছি রেলস্টেশন এলাকায় বোমা বিস্ফোরনে সুমন শেখ নামে ১৭ বছরেরে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরের হাতের কব্জি উড়ে গেছে। পরে তাকে আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।

রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত সুমন সদর উপজেলার খানগঞ্জ বেলগাছির হরিহরপুর গ্রামের হালিম শেখের ছেলে।
এ সময় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলেও অর্থাভাবে নিতে পারে নাই পরিবারটি। পরে তাকে সদর হাসপাতালেই ভর্তি রাখা হয়।

আহত সুমনের মা মালেকা বেগম বলেন,এমনিতেই আমার ছেলে মানসিক ভাবে কিছুটা অসুস্থ্য।মাঝে মাঝে সে না বলে বাড়ি থেকে বেড়িয়ে যায়।আজও সে না বলে বাড়ি থেকে বের হয়।পরে জানতে পারি বাঁশ ঝারে পরে থাকা বোমা বাস্ট হয়ে আমার ছেলে আহত হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান জানান, ঘটনার পরেই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং সেখানে বোমা বিস্ফোরণের আলামতও পেয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন, তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবেন বলে জানান তিনি ।

রাজবাড়ীতে বোমা বিস্ফোরণে হাতের কব্জি উড়ে গেলো কিশোরের

আপডেট সময় : ০৬:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩