রাজবাড়ীতে বিএডিসির নষ্ট পিয়াজ বীজ,বপনে ক্ষতি গ্রস্ত ৪ হাজার কৃষকের পুনবাসনের দাবী
- আপডেট সময় : ০৬:০৭:২০ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ২৩৯ বার পঠিত

কৃষকের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হও। এই শ্লোগানে রাজবাড়ী জাতীয় কৃষক সমিতির আয়োজনে – রাজবাড়ীতে বিএডিসির নষ্ট পিয়াজ বিজ বপনে ৪ হাজার ক্ষতিগ্রস্ত কৃষকের পুর্নবাসনে দাবিতে, রাজবাড়ী জেলা প্রশাসকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
(৪ ডিসেম্বর) বুধবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএডিসির নষ্ট পিয়াজ বিজ বপনে ক্ষতি গ্রস্ত পরিবারের কৃষকরা তাদের, ক্ষতির নেজ্য দাবি, আদায়ের লক্ষ্যে রাজবাড়ী ডিসি অফিসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
এই সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার। তিনি বলেন, বিএডিসি যে নষ্ট পিয়াজের বিজ দিয়েছেন, এতে করে কৃষক, এখন কোন ভাবেই বিজ সংগ্রহ করতে পারবেন না, এবং এক বিঘা জমিতে ৫০ থেকে ৬০ মন পিয়াজ হয়, এবং প্রতিকেজি পিয়াজের দাম একশত টাকা করে হলে, এতে করে কৃষকের দশ লক্ষ টাকা ক্ষতি গ্রস্ত হয়েছে, বিএডিসি যদি এর ক্ষতি পুরন না দেয় তাহলে আমরা কোটের দারস্থ হব।
এর পর বক্তব্য রাখেন – বাংলাদেশ কৃষক সমিতির, রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ ছলেমান আলী মোল্লা( দুলু), এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব মৈত্রীর রাজবাড়ী জেলা শাখার সাধারণত সম্পাদক জনাব,সেলিম আহমেদ সহ বাংলাদেশ কৃষক সমিতির সকল সদস্য বৃন্দু। ক্ষতি গ্রস্ত কৃষকেরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করেন। বিক্ষোভ সমাবেশ শেষে, জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি জমা দেন।




















