ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা সবুজ কে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ১৮৩ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজ(২৮) কে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের হলে গোলাম মোস্তফা শেখ(৩৪) নামে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার(২৬ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন।

এর আগে গতকাল মঙ্গলবার(২৫ এপ্রিল) বিকেলে সবুজের বাবা শামসুল আলম শেখ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম গোলাম মোস্তফা শেখ(৩৪)। তিনি রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ি এলাকার দিরাজ আলী শেখের ছেলে।

নিহত ছাত্রলীগ নেতা শেখ সুমন সবুজ সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের শামসুল আলম শেখের ছেলে ও বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদের ভাতিজা।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান,গতকাল বিকেলে সবুজের বাবা বাদি হয়ে সদর থানায় মামলা করলে রাতেই অভিযান চালিয়ে গোলাম মোস্তফা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুপুরে তাঁকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়।

প্রসঙ্গত,গত রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগ নেতা সবুজের বাড়িতে দূর্বৃত্তরা হামলার করে। দূর্বৃত্তরা সবুজের বাড়ীর জানালা দিয়ে এলোপাতাড়ি গুলি করলে সবুজ গুলিবিদ্ধ হয়।এর দুই ঘণ্টা পরে রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

ট্যাগস :

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা সবুজ কে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

আপডেট সময় : ১০:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩