ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৯:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২১ বার পঠিত

রাজবাড়ীর পাংশা মডেল মসজিদের নিচতলা থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এসময় চোরাই মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের মো. আ. মালেক সরদারের ছেলে মো. জহিরুল ইসলাম রনি (৩১) এবং একই উপজেলার মাহিলারা গ্রামের রনজিত চন্দ্র মন্ডলের ছেলে খোকন মন্ডল (৩০)।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

র‌্যাব-১০ জানায়,গত ২৬ ফেব্রুয়ারী দুপুর ১টা থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে পাংশা মডেল মসজিদের নিচতলার গ্যারেজে রাখা মো. আতিকুর রহমান ওরফে কুতুবের একটি সাদা ও গোলাপি রঙের সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল (রেজিঃ ঢাকা মেট্রো ল-৬৫-৩২৭৩), আনুমানিক মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা, তালা ভেঙে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোর চক্র।

এ ঘটনায় পাংশা থানায় চুরি মামলা (মামলা নং-২৩, তারিখ ২৭/০৯/২০২৫, ধারা-৩৮০ পেনাল কোড, ১৮৬০) দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‌্যাব-১০ এর কাছে সহায়তা চান।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য, সিসি ক্যামেরার ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৮ এর সহযোগিতায় শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলারা বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. জহিরুল ইসলাম রনি এবং খোকন মন্ডলকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

ট্যাগস :

রাজবাড়ীতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫