ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে চাচীকে শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাবেক মেম্বার সহ তিন জনের নামে থানায় অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:২০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ২০৭ বার পঠিত

রাজবাড়ী জেলা সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মহিষাখোলায় চাচীকে শ্লীলতাহানি,জোর পূর্বক টাকা ছিনিয়ে নেওয়া ও হুমকি প্রদর্শনের দায়ে সাবেক ইউপি সদস্য সহ তিন জনের নামে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী এক নারী।
ওই নারীর নাম মোছা. পাখি আক্তার।সে পাঁচুরিয়া ইউনিয়নের মহিষাখোলা গ্রামের মৃত ফজলুল হক মিজির স্ত্রী। অভিযোগে ১ নম্বর আসামী হিসেবে রয়েছে ওই নারীর দেবরের ছেলে মহিষাখোলা গ্রামের মৃত লেদা মিজির ছেলে মো.আরিফ মিজি ও মো. সোহেল মিজি এবং পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মহিষাখোলা গ্রামের মো. মান্নান শেখের ছেলে মো. মোস্তফা শেখ।

অভিযোগে জানানো হয় গত ২০১৮ সালে পাখি আক্তারের স্বামী ফজলুল হক মিজি ষ্ট্রোক করে মৃত্যুবরন করেন।সে থেকে তিনি তার স্বামীর চাকরীর পেনশনের অর্থ উত্তোলন করে তার স্বামীর বাড়িতে দুই সন্তান ছেলে ও মেয়ে নিয়ে বসবাস করে আসছেন। বিবাদী আসামিরা এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন।ওই নারীর স্বামী মৃত্যুবরন করার পর থেকেই তাকে আমার টাকা পয়সা ও আমাকে শারিরীক ভাবে হেনস্থা করার পায়তারা করে আসছে।এ ব্যাপারে বিবাদীদের পরিবারকে বেশ কয়েকবার বাধা নিষেধ করা হলেও তারা ওই নারীকে নানা সময়ে ক্ষয় ক্ষতি ও হুমকি প্রদর্শন করে আসছে।
গত ১৪ নভেম্বর মঙ্গলবার রাত দশটার দিকে অভিযোগে ১ নং আসামী মো. আরিফ মিজি তার চাচির ঘরের সামনে এসে তাকে ঘরের দরজা খুলতে বলে।দরজা খোলার পর আরিফ মিজি সহ তার ভাই সোহেল মিজি ও মহিষাখোলার সাবেক মেম্বার মোস্তফা শেখ ঘরে ঢুকে তার পরনের কাপড় টানা হেচরা করে শ্লীলতা হানি করে। তখন ওই নারী ডাক চিৎকার করলে ২ নং আসামীর তাকে ছেড়ে ঘরে থাকা ওয়ার্ডড্রপ থেকে নগদ ৯৮ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং দ্রুত ঘর থেকে তারা বের হয়ে যায়।যাবার সময় তার আরো টাকা পয়সা চুরি ও সুযোগ পেলে তাকে ধর্ষন করে খুন করারও হুমকি দিয়ে যায়।পরে প্রতিবেশিরা এগিয়ে আসলে ঘটনা খুলে বলার পর সবার পরামর্শে থানায় অভিযোগ করতে বিলম্ব হয়েছে।

অভিযোগকারী মোছা.পাখি আক্তার জানান,আমার স্বামীর মৃত্যুর পর থেকেই আমাকে তারা নানা ভাবে হেনস্তা করে আসছে।শেষে তারা গত মঙ্গলবার আমার ঘরে ঢুকে আমাকে শ্লীলতাহানি করেছে এবং আমার ওয়ারড্রপ থেকে ৯৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পর আমাকে ধর্ষন ও মেরে ফেলার হুমকি দিয়ে যায়।আমি আসামীদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাই।

রাজবাড়ীতে চাচীকে শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাবেক মেম্বার সহ তিন জনের নামে থানায় অভিযোগ

আপডেট সময় : ১০:২০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩