ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে গুলি করে ছাত্রলীগ নেতা সবুজ হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১০:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ১৯৬ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেখ সুমন সবুজকে গুলি করে হত্যার অভিযোগে শহিদুল ইসলাম ওরফে সাইফুল (২৭) কে গ্রেপ্তার করা হয়েছে।

তার কাছ থেকে একটি ওয়ান শুটার গানও উদ্ধার করা হয়েছে। তাকে গত মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার কেরানীগঞ্জের কালিগঞ্জ তেলঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা।

গ্রেপ্তার হওয়া সাইফুল রাজবাড়ী সদর উপজেলার গোপলবাড়ী গ্রামের সোহরাব শেখের ছেলে। ওয়ান শুটার গান উদ্ধারের ঘটনায় বুধবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ মামলার বাদী ও রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুজ্জামান সিকদার জানান, ছাত্রলীগ নেতা সুমন সবুজ হত্যার পর থেকে সাইফুল আত্মগোপনে রয়েছে।
গোপন সংবাদের তাকে গত মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার কেরানীগঞ্জের কালিগঞ্জ তেলঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে রাজবাড়ীতে নিয়ে আসা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ হত্যার সাথে জড়িত বলে সে স্বীকার করে এবং তার হেফাজতে আগ্নেয়াস্ত্র আছে বলেও অবহিত করে। যার প্রেক্ষিতে তার দেখানো মতে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের জনৈক জুয়েল মোল্লা ওরফে নিপুর বাড়ীর বাথরুমের পাশে রাখা ছাইয়ের মধ্য থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

রাজবাড়ীতে গুলি করে ছাত্রলীগ নেতা সবুজ হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেট সময় : ১০:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩