ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৭৪ বার পঠিত

Oplus_131072

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনসুর উল করিম স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
অনুষ্ঠানে বক্তারা মনসুর উল করিমের শিল্পজীবন, সৃজনশীল অবদান এবং দেশের শিল্পাঙ্গনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। আলোচনা শেষে তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, মনসুর উল করিমের শিল্পকর্ম নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর স্মৃতি সংরক্ষণ ও শিল্পচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি জানান, রাজবাড়ীর সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক কালচারাল কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জেলার সাংস্কৃতিক অবকাঠামো উন্নয়ন এবং অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের সম্প্রসারণেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা শিল্পকলা একাডেমির প্রতিনিধিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মনসুর উল করিম ১৯৫০ সালের ১৪ জুলাই রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদকে ভূষিত হন। ২০২০ সালের ৫ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তাঁর সৃষ্টিকর্ম আজও দেশের শিল্পপ্রেমীদের কাছে সমানভাবে সমাদৃত।

ট্যাগস :

রাজবাড়ীতে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৭:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬