রাজবাড়ীতে আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া ও এক মিনিট শব্দহীন দিবস পালিত
- আপডেট সময় : ১১:২৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ৯৭৭ বার পঠিত

” আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত ও “শব্দ দূষন বন্ধ করি, নিরব মিনিট পালন করি”এই স্লোগানে রাজবাড়ীর আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ও ১ মিনিট শব্দহীন দিবস পালিত হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) সকালে শব্দ দূষন নিয়ন্ত্রনে জন সচেতনতামূলক কর্মসূচির আওতায় বরাট ইউনিয়নের ভবদিয়া আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি রেলি বের করা হয়। রেলিটি বিদ্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয়ে এসে শেষ করা হয়।
পরে স্কুলের সকল শিক্ষার্থীদের হাঁত ধোয়া কর্মসুচি পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কবির উদ্দিন বিশ্বাস,সহকারী প্রধান শিক্ষক মোহাম্নদ ইউছুপ আলী মন্ডল,সহকারী শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রমূখ।অত্র বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি,শিক্ষক ও নয়শত শিক্ষার্থী এ রেলিটিতে উপস্থিত হয়।
























