রাজবাড়ীতে আওয়ামী ফ্যাসিস্ট গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানবন্ধন
- আপডেট সময় : ০৬:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৮২ বার পঠিত

রাজবাড়ীতে ৫ আগষ্টে আওয়ামী ফ্যাসিস্ট গণ হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে গণ অধিকার পরিষদের মানবন্ধন,বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ।এর পর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রাদান করে সংগঠনের নেতারা।
এসময় বক্তারা আওয়ামীলীগকে একটি গণ হত্যাকারী সংগঠন বলে দাবী করেন।তারা সাধারন মানুষের উপর গণহত্যা চালিয়ে শত শত মানুষকে হত্যা করেছে।এর দায় তাদেরই নিতে হবে।অবিলম্বে গণ হত্যার সাথে জড়িতদের বিচার করতে হবে।
যারা গণ হত্যায় সহযোগীতা করেছে,যারা সরাসরি জড়িত ছিলো ও যারা প্রতক্ষ ও পরোক্ষভাবে ফ্যাসিস্ট সরকারকে মদদ দিয়েছিলো তাদেরও বিচার নিশ্চিত করতে হবে।
এছাড়া আগামীতে এই ফ্যাসিস্ট সরকারোর দোসরদের এ দেশে কোন নির্বাচনে অংশ নিতে দেওয়া হবেনা। তাদের উপযুক্ত জবাব দিবে গণ অধিকার পরিষদ সহ দেশের জনগন।
গণ অধিকার পরিষদের কেন্দ্রিয় যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান খান,গণ অধিকার পরিষদের রাজবাড়ী জেলা শাখার আহবায়ক শরিফুল ইসলাম, সহ আইন বিষয়ক সম্পাদক সাজিদুল ইসলাম রুবেল,রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. রবিউল আযম, যুব অধিকার পরিষদের সভাপতি কামরুল হাসান রাশেদ, ছাত্র অধিকার পরিষদের রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক শাহীন আলম।




















