ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

রাজবাড়ীতে অ্যারাইজ ৬৪৫৩ এসটি ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ৯২ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে মঙ্গলবার (৬ মে) বিকেলে অনুষ্ঠিত হয়েছে উচ্চ ফলনশীল ও আধুনিক জাতের ধান অ্যারাইজ ৬৪৫৩ এসটি–এর মাঠ দিবস। আন্তর্জাতিক কৃষি কোম্পানি বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এ মাঠ দিবসে স্থানীয় কৃষকসহ কৃষি বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান। মাঠ দিবসে ধান কর্তনের মাধ্যমে ফলন মূল্যায়ন করা হয়।

ফলন পরীক্ষায় দেখা যায়, অ্যারাইজ ৬৪৫৩ এসটি জাতটি প্রচলিত জাতের তুলনায় বেশি ফলন দেয়, যা কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের কাস্টমার কানেক্ট ম্যানেজার (বীজ) কৃষিবিদ চন্দন কুমার মিত্র। সভায় আরও বক্তব্য দেন কোম্পানির বিজনেস ম্যানেজার (বীজ) বিধান চন্দ্র পাল, কাস্টমার কানেক্ট ম্যানেজার সুব্রত কুমার রায়, ফিল্ড অ্যাক্টিভেশন ম্যানেজার মো. তারিকুল ইসলাম এবং স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ওবায়দুর রহমান।

বক্তারা জানান, অ্যারাইজ ৬৪৫৩ এসটি একটি উচ্চফলনশীল, দুর্যোগ সহনশীল এবং রোগ প্রতিরোধক্ষম আধুনিক জাত। এটি পাতাপোড়া রোগ (BLB) প্রতিরোধে কার্যকর, চাল মাঝারি চিকন ও খেতে সুস্বাদু। কাঁচা অবস্থায় ১ শতাংশ জমিতে প্রায় ৫০ কেজি ধান উৎপাদন হয় এবং প্রতিটি শীষে গড়ে ৩৩০টি দানা থাকে।

উপস্থিত কৃষকরা জানান, তারা এই ধানের ভালো ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় সন্তুষ্ট। এতে করে কৃষি কাজে আগ্রহ বেড়েছে এবং চাষাবাদে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

রাজবাড়ীতে অ্যারাইজ ৬৪৫৩ এসটি ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫