ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

রাজবাড়ীতে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

কামাল হোসেন-রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৫:৫০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ৯০ বার পঠিত

রাজবাড়ীতে অস্ত্র-গুলির মামলায় মোঃ আলম মন্ডল (৪০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ ৭ বছরের কারাদণ্ডের আাদেশ দিয়েছেন আদালত। সে পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামের রমজান আলী মন্ডলের ছেলে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় প্রদান করেন। রায়ের সময় আলম মন্ডল আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলা সুত্রে জানাগেছে, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর ভোর সোয়া ৫টার সময় পাংশা থানা পুলিশ উপজেলার পালেরডাঙ্গী গ্রামের ইউনুছের চায়ের দোকানের সামনে কাচা রাস্তার উপর থেকে একটি দেশী তৈরী ওয়ান শুটারগান, দু’টি কার্তুজসহ মোঃ আলম মন্ডলকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে পাংশা থানার এএসআই মোঃ মাসুদুল ইসলাম বাদী হয়ে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তার বিরুদ্ধে আরও ৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, দীর্ঘ শুনানি শেষে আসামী আলম মন্ডলের কাছে অবৈধ অগ্নেয় অস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২টি গুলি রাখার দায়ে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ রায়ে আমরা রাষ্ট্র পক্ষ সন্তুষ্ট।

ট্যাগস :

রাজবাড়ীতে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৫:৫০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪