ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে অপহরণ মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার, স্কুলছাত্রী উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৬:৪৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ৭৯ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীর সদর থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার প্রধান আসামি শান্ত রায় (২২) কে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০ ও ৬ ক্যাম্পের সদস্যরা। ওই যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে অপহৃত দশম শ্রেণির ছাত্রীকেও।

গ্রেপ্তার শান্ত রায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কলাগাছি গ্রামের ভরত রায়ের ছেলে।

শনিবার (১৯ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৯ টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) ও সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদার।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ১১ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে স্কুলছাত্রীটিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মাইক্রোবাসে জোর করে তুলে অপহরণ করে শান্ত রায় ও তার সহযোগীরা। পরে ভিকটিমের মা বাদী হয়ে গত ০২ এপ্রিল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং: ০৫। ওই মামলার তদন্তের অংশ হিসেবে র‍্যাব-১০ এর কাছে সহযোগিতা চাওয়া হলে সংস্থাটি গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায়, শনিবার (১৯ এপ্রিল) দুপুর ২টা ২৫ মিনিটে র‍্যাব-১০ এবং র‍্যাব-৬ এর যৌথ অভিযানে মাগুরা সদর উপজেলার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে আসামি শান্ত রায়কে গ্রেপ্তার এবং তার তথ্যের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধার করা হয়।

আসামি শান্ত রায়কে দ্রুত রাজবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান র‍্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) ও সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদার।

ট্যাগস :

রাজবাড়ীতে অপহরণ মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার, স্কুলছাত্রী উদ্ধার

আপডেট সময় : ০৬:৪৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫