ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রমেক হাসপাতালে দালাল চক্রের ৫ সদস্য আটক

মেজবাহ মুহিব তাহসিন,রংপুর:
  • আপডেট সময় : ০৬:৪০:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ১৯৪ বার পঠিত

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল এলাকা থেকে দালাল চক্রের ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা। শনিবার (২২ জুন) দুপুর ১২টা ৪০ মিনিটে একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা হাসপাতালে আগত রোগীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করছিল। তারা রোগী ও স্বজনদের বিভ্রান্ত করে চিকিৎসাসেবা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা আদায় করছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আটককৃতরা হলেন— ১. তারিকুল ইসলাম (৩৯), পিতা: আব্দুল আউয়াল, ঠিকানা: পশ্চিম নীলকণ্ঠ, রংপুর। ২. আব্দুল কাদের (৩৯), পিতা: রবিউল ইসলাম, ঠিকানা: পশ্চিম নীলকণ্ঠ, রংপুর। ৩. আমিনুর (৪০), পিতা: মৃত আনসার আলী, ঠিকানা: ধাপ সর্দারপাড়া, রংপুর। ৪. মোঃ মিলন (৪০), পিতা: মহসীন আলী, ঠিকানা: ধাপ কামারপাড়া, রংপুর। ৫. শাহিদা বেগম (৩৭), স্বামী: আরিফ, ঠিকানা: পূর্ব শালবন, রংপুর।

পুলিশ জানায়, আটককৃতরা হাসপাতালের বহির্বিভাগে আগত রোগীদের বিভ্রান্ত করে বিভিন্নভাবে অর্থ আদায়ের মাধ্যমে প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। ডাক্তার দেখানোর নাম করে রোগীদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া ছিল তাদের প্রধান পেশা।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, স্বাস্থ্যসেবাকে কলুষিতকারী এ ধরনের প্রতারকচক্রের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

রমেক হাসপাতালে দালাল চক্রের ৫ সদস্য আটক

আপডেট সময় : ০৬:৪০:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫