ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রমজান উপলক্ষে গোয়ালন্দে ২০০ ইমামকে মোস্তফা মেটালের ইফতার ও ঈদ উপহার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৯১ বার পঠিত

oplus_0

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদের ২০০ জন ইমামের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

oplus_0

বৃহস্পতিবার বিকেলে উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস।
মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ এবং পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মো. জালাল উদ্দিন প্রামাণিকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাসে ইমামদের সম্মাননা ও সহযোগিতা প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।
সভাপতির বক্তব্যে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী বলেন, প্রতিষ্ঠানটি শুরু থেকেই সামাজিক দায়িত্ববোধ থেকে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইমামদের সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রমজান উপলক্ষে গোয়ালন্দে ২০০ ইমামকে মোস্তফা মেটালের ইফতার ও ঈদ উপহার

আপডেট সময় : ০১:০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬