রংপুর মহানগর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি
- আপডেট সময় : ১১:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ২৭৭ বার পঠিত

রংপুর মহানগর ছাত্রদল ২৯ নং ওয়ার্ডে রমজান উপলক্ষে ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করে।
এতে ছাত্রদলের নেতারা অংশ নেন এবং মানবিকতা, সহানুভূতি ও ঐক্যের বার্তা প্রদান করেন।
২২ মার্চ শনিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুর মহানগর ছাত্রদল ২৯ নং ওয়ার্ডে একটি ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করে।
জনাব তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত এই ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সফিউল সবুজ,যুগ্ম আহবায়ক অরুপ রাজ,রংপুর মহানগর ছাত্রদলের সদস্য সুমন পাটোয়ারী,২৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রিপন,৩০ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রনি,২৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল হক রাসেল, সাংগঠনিক সম্পাদক সাগর, সহ-সভাপতি রাফি আবতাহি,মাহিগঞ্জ থানা ছাত্রদলের সদস্য উতসব, সামিন, মাহিগঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আলিফসহ রংপুর মহানগর ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
রংপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সফিউল সবুজ বলেন,”আমরা রমজান মাসে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার জন্য এই ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করে আসছি। ছাত্রদল সবসময় জনগণের পাশে থেকে তাদের সহযোগিতা করে।”
রংপুর মহানগর ছাত্রদলের সদস্য সুমন পাটোয়ারী বলেন, “ছাত্রদল সবসময় মানুষের পাশে থাকে এবং সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল।”
২৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রিপন জানান, “আমরা এই ইফতার বিতরণ কর্মসূচি শুধু খাওয়ার ব্যবস্থা নয়,বরং এটি আমাদের সমাজে ভালোবাসা, সহানুভূতি এবং ঐক্যের প্রদর্শন। ছাত্রদল সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে। এই রমজান মাসে,আমরা চেষ্টা করছি যেন আর্তমানবতার সেবা আরও সুদৃঢ় হয় এবং আমাদের একতা আরো দৃঢ় হয়। আমাদের কাজের মাধ্যমে সমাজে মানবিকতা ও সম্প্রীতির বার্তা পৌঁছানোই মূল লক্ষ্য।”
এছাড়া,৩০ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রনি বলেন, “এই ধরনের উদ্যোগ সমাজে বন্ধুত্ব এবং একতার পরিবেশ তৈরি করতে সাহায্য করবে।”




















