ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

রংপুর এক বেলার খাবার বিতরণ

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৯:৩৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ২০৭ বার পঠিত

ফোঁটা ফোঁটা রক্তে ফোটাই ভালোবাসার রক্ত গোলাপ। এই স্লোগানকে সামনে রেখে রংপুর ব্লাড ডোনেশন এন্ড ভলান্টারি অর্গানাইজেশন এর পক্ষ থেকে বরাবরের মতোই এবার‌ও এতিম বাচ্চাদের ইফতার ও এক বেলার খাবার দিয়ে  মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।

২১ মার্চ শুক্রবার দারুল কোরআন ক‌ওমী মাদ্রাসা ও এতিমখানা, লাহিড়ীর হাট,রংপুরে সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়। যদিও তারা অসহায় মুমূর্ষু রোগীকে জীবন বাঁচাতে রক্তদাতা ম্যানেজ করে দিয়ে থাকেন, তার পাশাপাশি ফ্রী ব্লাড ক্যাম্পেইনসহ সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে বিভিন্ন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী নিয়ে সংগঠনটি বেশ সুনামের সহিত এগিয়ে যাচ্ছে।

মাদ্রাসাটির পরিচালক জনাব মাওলানা মোঃ তাজিরুল ইসলাম বলেন,একটি স্বেচ্ছাসেবী সংগঠন হয়েও এতিম বাচ্চাদের জন্য মানবিকতার যে দৃষ্টান্ত স্থাপন করলো তা সমাজে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ইফতার ও দোয়া মাহফিলে সমগ্ৰ মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়। 

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রধান সমন্বয়ক আশরাফুজ্জামান বুলেট,আসাদুজ্জামান রংপুরী সাংগঠনিক সম্পাদক ফারহান আজীম, তথ্য ও মিডিয়া সম্পাদক শাহিন আলম শাহেদ, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, মডারেটর আরমান ইসলাম, সোহান, তানজিলসহ সংগঠনের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

ট্যাগস :

রংপুর এক বেলার খাবার বিতরণ

আপডেট সময় : ০৯:৩৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫