ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রংপুরে শ্রদ্ধা-ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

শিল্পী আক্তার -রংপুর
  • আপডেট সময় : ০৮:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ১৩৮ বার পঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণের মধ্য দিয়ে রংপুরে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। দিবসের বিভিন্ন আয়োজন থেকে বঙ্গবন্ধু হত্যায় জড়িত বিদেশে পালিয়ে থাকা ফাঁসির দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামিকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি তোলা হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আবদুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ।

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল নয়টায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবলু, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম প্রমুখ।

পুষ্পমাল্য অর্পণ শেষে ১৫ আগস্টের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান, এক মিনিট নিরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। এরপর একে একে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পরে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে একটি শোক র্যালি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসের আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এদিকে জাতির পিতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণে আওয়ামী লীগ, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রংপুর সিটি করপোরেশন, মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসমূহ দিনব্যাপী পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে।

ট্যাগস :

রংপুরে শ্রদ্ধা-ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

আপডেট সময় : ০৮:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩