ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রংপুরে প্রাইভেট প্রাকটিস ও অপারেশন বন্ধের ঘোষণা গাইনি চিকিৎসকদের

শিল্পী আক্তার, রংপুর:
  • আপডেট সময় : ০৬:৫৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ২০২ বার পঠিত

রাজধানীর সেন্ট্রাল হসপিটালের ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলি, ডা. মুনা ও শাহজাদীর মুক্তির দাবি জানিয়েছে রংপুরের গাইনি চিকিৎসকরা।
দাবি আদায়ে সোম ও মঙ্গলবার (১৭ ও ১৮ জুলাই) প্রাইভেট প্রাকটিস ও বেসরকারি প্রতিষ্ঠানে অপারেশন বন্ধের ঘোষণা দিয়েছেন তারা।

রোববার (১৬ জুলাই) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আয়োজিত মানববন্ধন সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)।

সমাবেশে ওজিএসবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শাহী ফারজানা তাসনীম বলেন, আজ আমরা এক ঘণ্টা মানববন্ধন করলাম। আগামী ১৭ ও ১৮ জুলাই প্রাইভেট মেডিকেল কলেজ, হাসপাতালসহ প্রাইভেট চেম্বারে আমরা রোগী দেখব না এবং অপারেশন করব না। তবে সরকারি হাসপাতালে অপারেশনসহ স্বাভাবিক কার্যক্রম অব্যহত থাকবে।

তিনি আরও বলেন, যে কোনো চিকিৎসক তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে রোগীর জীবন বাঁচানোর চেষ্টা চালিয়ে যান। নানা জটিলতা থাকায় সেন্ট্রাল হাসপাতালে রোগীটি মারা যায়। এ ঘটনা কোনো তদন্ত বা নোটিশ ছাড়াই চিকিৎসকদের গ্রেপ্তার করা হয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, সেন্ট্রাল হসপিটালের ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ এবং ডা. মুনা ও শাহজাদীকে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে গ্রেপ্তার হওয়া চিকিৎসকদের মুক্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শাহী ফারজানা তাসনীমের সভাপতিত্বে বক্তব্য দেন, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ গাইনি বিশেষজ্ঞ ডা. আজিজুল হক, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল কুমার রায়, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান, অধ্যাপক ডা. মঞ্জুরুল করিম প্রিন্স প্রমুখ।

ট্যাগস :

রংপুরে প্রাইভেট প্রাকটিস ও অপারেশন বন্ধের ঘোষণা গাইনি চিকিৎসকদের

আপডেট সময় : ০৬:৫৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩