ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রংপুরের ৪ খুনের ঘটনায় খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন বিভাগীয় কমিশনার

মোঃ মাহমুদুল হাসান বাবু,পঞ্চগড় :
  • আপডেট সময় : ০৯:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৫৭ বার পঠিত

Oplus_131072

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
এসময় জাতীয় সঙ্গীতের সাথে সাথে অংশগ্রহণকারী দলগুলোর পতাকা উত্তোলন করা হয়। পরে অতিথিরা খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এই টুর্নামেন্টে জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভা অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, রংপুরে ৪ খুনের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় খেলা কতটা জরুরী। মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখার একমাত্র উপায় তাদের খেলার মাঠে নিয়ে আসা।
এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির সদস্য এড. রীনা পারভীন, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন সহ জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলা দেবীগঞ্জ পৌরসভা একাদশ ৪-৩ গোলে আটোয়ারী উপজেলা একাদশকে পরাজিত করে।

ট্যাগস :

রংপুরের ৪ খুনের ঘটনায় খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০৯:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬