রংপুরের পীরগঞ্জে বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পিতাপুত্র নিহত, আহত ৩৫
- আপডেট সময় : ০৭:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ২৯৩ বার পঠিত

রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে বাবা ছেলে নিহত এবং প্রায়,৩৫ জন আহত হয়েছেন। শনিবার (৮-জুলাই) দুপুর আনুমানিক ১২ টার সময় পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বোর্ডের ঘর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতদের পীরগন্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতরা হলেন রামনাথপুর ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামে আজিজুল ইসলামের পুত্র আলামিন মিয়া (৩৪) এবং আল আমিন মিয়ার ৪ বছরের পুত্র মাইন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বোর্ডের ঘর নামক স্থানে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী এনা পরিবহন এবং বগুড়া থেকে রংপুরগামী অনিন্দ পরিহনের সাথে একটি দ্রুতগামি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাবা ছেলে মারা যান। এ ঘটনায় আরো ৩০-৩৫ জন গুরতর আহত হন।
বড় দরগাহ হাইওয়ে থানার (ওসি) মজিবর রহমান বলেন, ত্রিমুখী সংঘর্ষে এনা পরিবহনের দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক উদ্ধার করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। চালকরা পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

























