ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

যশোর শার্শা সীমান্তে ৯ কোটি টাকার হীরার গহনাসহ আটক – ১

মোঃ নজরুল ইসলাম- বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ১৭৯ বার পঠিত

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)ভ্যানচালকের কাছ থেকে পাওয়া গেছে ২১০ গ্রাম ওজনের হীরার সাতটি আংটি, দুটি পায়েল, ব্রেসলেট, তিনটি বালা ও ১২টি নাকফুল উদ্ধার করা হয়।

যশোরের শার্শার পাঁচভূলাট সীমান্তে অভিযান চালিয়ে ৯ কোটি ৬০ লাখ টাকা মূল্যের হীরার গয়নাসহ এক ভ্যানচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এসময় তার কাছ থেকে ২১০ গ্রাম ওজনের হীরার সাতটি আংটি, দুটি পায়েল, ব্রেসলেট, তিনটি বালা ও ১২টি নাকফুল উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে শার্শার পাচভুলোট সীমান্ত থেকে এসব গহনা জব্দ ও হাফিজুর নামে পাচারকারীকে আটক করা হয়। আটক হাফিজুর (৫৩) শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনায় সীমান্ত পিলার থেকে এক কিলোমিটার দেশের অভ্যন্তরে পাঁচভুলোট গ্রামের বদিপাড়া রাস্তার পাশে কৌশলে অবস্থান নেয় বিজিবি টহল দল।

তিনি আরও জানান, ওই সময় পাঁচভুলোট অভিমুখে ব্যাটারিচালিত ভ্যানে এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা হাফিজুরকে তল্লাশি করে তার কোমরে স্কচটেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো ২১০ গ্রাম ওজনের হীরার সাতটি আংটি, দুটি পায়েল, একটি ব্রেসলেট, তিনটি বালা ও ১২টি নাকফুল পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৯ কোটি ৬০ লাখ টাকা। ভ্যানটিসহ এসব মালামাল জব্দ করা হয়েছে। হাফিজুরকে আটক করা হয়েছে।

ট্যাগস :

যশোর শার্শা সীমান্তে ৯ কোটি টাকার হীরার গহনাসহ আটক – ১

আপডেট সময় : ০৮:০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫