ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

যশোর-বেনাপোল মহাসড়কে বাস দুর্ঘটনা: একজন নিহত

মোহাম্মদ নজরুল ইসলাম- বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ১৭০ বার পঠিত

যশোর-বেনাপোল মহাসড়কের গাজীর দরগাহ এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোলগামী ‘এস, পি গোল্ডেন লাইন’ পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি গাছে ধাক্কা দেয়।

এ সময় পাশ দিয়ে চলাচলরত একটি মোটরসাইকেলকে বাসটি ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। প্রাথমিকভাবে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার সময় দরগাহ ফিলিং স্টেশনের সামনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটির গতি অত্যন্ত বেশি ছিল। এ ধরনের দুর্ঘটনা এড়াতে মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও চালকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস :

যশোর-বেনাপোল মহাসড়কে বাস দুর্ঘটনা: একজন নিহত

আপডেট সময় : ০৭:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪