ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

যশোরে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার সাত ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

ইয়াছিন আরাফাত-স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৪:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ২০৭ বার পঠিত

যশোর সদর উপজেলার বানিয়ারগাতিতে লাইনচ্যুত ট্রেনের বগিটি উদ্ধার করা হয়েছে। এর ফলে প্রায় সাত ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হয়েছে।
খুলনা অঞ্চল রেলওয়ের নির্বাহী প্রকৌশল গৌতম বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে এ দূর্ঘটনা ঘটে এবং বেলা ১১টা ১৫ মিনিটের দিকে লাইনচ্যুৎ বগিটি উদ্ধার করা হয়।

খুলনা অঞ্চল রেলওয়ের নির্বাহী প্রকৌশল গৌতম বিশ্বাস জানান, খুলনা থেকে তেল বোঝাই করে ওয়াগান ট্রেন পার্বতীপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আজ ভোর ৪টার দিকে বসুন্দিয়া বানিয়ারগাতি রেল ক্রসিংয়ে ওয়াগানের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে সারাদেশে ফেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল ৮টার দিকে দূর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে খুলনা থেকে উদ্ধারকারী যান আসে। প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত ট্রেনের বগিটি উদ্ধার করা হয়। এরপর সকাল ১১ টা ১৫ মিনিট থেকে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

তিনি আরো জানান, লাইনচ্যুত ওয়াগনটি থেকে প্রচুর পরিমাণে তেল পড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা অনেকেই সেই তেল সংগ্রহ করেছেন। নানাভাবে বাধা দিয়েও তাদের নিবৃত করা সম্ভব হয়নি। তবে ওয়াগনটিতে কি পরিমান তেল ছিল সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

ট্যাগস :

যশোরে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার সাত ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

আপডেট সময় : ০৪:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩