ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

যশোরে ভূয়া ডিবি পুলিশ আটক- গুলিসহ দেশীয় অস্ত্রসস্ত্র

বিশেষ প্রতিনিধি-
  • আপডেট সময় : ০৬:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ১৮২ বার পঠিত

যশোর জেলার কোতয়ালী মডেল থানার বেজপাড়া শ্রীধর এলাকায় অভিযান চালিয়ে দুর্জয় বাবু ঘোষ (২২) নামে এক ভূয়া ডিবি পুলিশকে আটক করেছে যশোর জেলা ডিবি পুলিশের একটি আভিযানিক দল। আটককালে তার হেফাজত থেকে পুলিশের গুলিসহ দেশীও অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (১৩) জুলাই দুপুর ১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, পিপিএম (বার)।

এর আগে শুক্রবার (১২ জুলাই) বিকাল ৫ টার দিকে বেজপাড়া শ্রীধর পুকুরপাড় এলাকার তরুন কুমার দে এর বসতবাড়ীর একটি কক্ষ তাকে আটক করা হয়।

আটককৃত দুর্জয় বাবু ঘোষ যশোর জেলার কোতয়ালী থানা হাজী মোহাম্মদ মহাসীন রোড, বড় বাজার এলাকার মৃত চিত্ত রঞ্জন ঘোষ এর ছেলে। সে একই থানার বেজপাড়া শ্রীধর পুকুরপাড় তরুন কুমার দে এর বাড়ীর ভাড়াটিয়া।

ডিবি পুলিশ জানায় আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ডিবি পুলিশের পরিচয় দিয়ে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি (ওয়ার্লেস), হ্যান্ডকাফ দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে হয়রানী সহ অনৈতিক সুবিধা ভোগ করিয়া আসিতেছিল।

ডিবি পুলিশ এসময় আরও জানান- আটককালে তার ভাড়াকৃত কক্ষ থেকে ১ টি ওয়াকিটকি (ওয়ার্লেস) সেট, ২ টি চাইনিজ কুড়াল,২ টি ফালার মাথা,১ টি হাসুয়া,১ টি ছুরি,১ টি পুলিশ রিফ্লেটিং ভেস্ট, ৪ জোড়া পুলিশ হ্যান্ডকাফ, ৫ টি রাবার বুলেট, ১ টি শটগানের (লেড বল) কার্তুজ, ১২ টি শর্টগানের বিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয় ।

উক্ত বিষয়ে উপ পুলিশ পরিদর্শক( এসআই মোঃ শাহিনুর রহমান, পিপিএম বাদী হয়ে আটককৃত দুর্জয় বাবু ঘোষ (২২) এর বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করার জন্য এজাহার দায়ের করেন।

ট্যাগস :

যশোরে ভূয়া ডিবি পুলিশ আটক- গুলিসহ দেশীয় অস্ত্রসস্ত্র

আপডেট সময় : ০৬:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪