ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মোংলা পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি

সৈকত মন্ডল- বাগেরহাট:
  • আপডেট সময় : ০৬:৩৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ ৪৩৩ বার পঠিত

মোংলা পশুর চ্যানেলের কানাইনগর সংলগ্ন এলাকায় কয়লা বোঝাই লাইটার জাহাজ ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১’ ডুবেগেছে। এসময় তাৎক্ষণিক সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে ডুবে যাওয়া লাইটারের ১২ জন কর্মচারী।

ডুবে যাওয়া লাইটার এমভি প্রিন্স অব ঘষিয়াখালী যশোরের নোয়াপাড়া ঘাটে যাচ্ছিলো। দুপুর আড়াইটার সময় লাইটারটি নদীতে তীব্র বাতাসের কারনে ডুবোচরে আটকে তলা পেটে ডুবে যায়।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহ-সভাপতি মো: মাইনুল ইসলাম মিন্টু জানান, বন্দরের ফেয়ারওয়ে এলাকায় অবস্থানে থাকা কয়লাবাহী একটি বানিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়া ঘাটে যাওয়ার জন্য ছেড়ে আসে লাইটারটি। পশুর নদীর কানাইনগর এলাকায় আসলে দুপুর সোয়া দুইটায় লাইটারটি ডুবে যায়।

মোংলা বন্দর কতৃপক্ষ জানিয়েছে পশুর চ্যানেলে লাইটার ডুবির ঘটনায় বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

মোংলা পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি

আপডেট সময় : ০৬:৩৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩