ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মেলান্দহে ডিবির হাতে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার

মো: আল আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৩:৪৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ১৬৬ বার পঠিত

জামালপুরের মেলান্দহে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য মো. বেলাল শেখকে (৪৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (৩১ মে) দুপুরে তাকে সাতদিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

এরআগে বৃহস্পতিবার (৩০ মে) দিনগত মধ্যরাতে উপজেলার দূরমুট ইউনিয়নের সুলতানখালি (মাইচ্ছাপাড়া) গ্রামে ইউপি সদস্যের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বেলাল শেখ ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে। তিনি দূরমুট ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বর্তমান সদস্য।

জামালপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি সদস্য বেলাল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২:৫০টায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসতঘরের দুইটি প্লাস্টিকের বস্তা হতে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। একইসাথে মাদক ব্যবসায়ী ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সাতদিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও ডিবির ওসি জানান।

ট্যাগস :

মেলান্দহে ডিবির হাতে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৩:৪৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪