ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মুন্সিরহাটে বাংপাই প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাঈম ইকবাল-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৫:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ১৪৪ বার পঠিত

উৎসবমুখর পরিবেশে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নে বাংপাই প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংপাই যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে কালাম মজুমদার মার্কেট সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাংপাই ওয়ারিয়র্সকে পরাজিত করে ২-১ গোলে বিজয়ী হয় বাংপাই টাইগার ক্লাব।

বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেবি ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী বাহাদুর হোসাইন।

উদ্বোধক হিসেবে বক্তব্য দেন মুন্সিরহাট ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হারুনুর রশিদ ভূঁইয়া।

এ ছাড়া মুন্সিরহাট ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ শাহ ফয়সাল মোল্লা, বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান মুজিব।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন গোলাম কিবরিয়া পলাশ ও ধারাভাষ্যকার ছিলেন শহিদুল ইসলাম ও জাহিদুল ইসলাম লিটন।

খেলায় বিজয়ী দলের খেলোয়াড় আরিফ ম্যান অব দ্য ম্যাচ, শ্রেষ্ঠ খেলোয়াড় বিজয়ী দলের সজিব নির্বাচিত হন।

খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মধ্যে পুরুস্কার বিতরণ করেন আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিরা।

মুন্সিরহাটে বাংপাই প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫