ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের স্থানীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি-কুষ্টিয়া:
  • আপডেট সময় : ০৩:৩৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৮৭ বার পঠিত

“মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প” শীর্ষক চলমান প্রকল্পটির নিবিড় পরিবীক্ষণ সমীক্ষার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইন্টারন্যাশনাল ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট কনসালটেন্টস (আইটিএমসি) এর আয়োজনে বুধবার দুপুরে কুষ্টিয়ায় প্রকল্প পরিচালকের দপ্তরের কনফারেন্স হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মাহাবুব আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক ডঃ খান মোঃ মনিরুজ্জামান,সহকারী পরিচালক মোঃ তৈয়াবুর রহমান। কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের টিম লিডার মো: আব্দুল করিম।

এসময় মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের আওতাধীন কুষ্টিয়া,মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার স্কীম ম্যানেজার,কৃষক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা মাঠ পর্যায়ে প্রকল্পের উপকার ভোগীদের কাছ থেকে প্রকল্পের বাস্তবায়িত স্কীমের সুবিধা-অসুবিধা সমূহ শুনে পর্যালোচনা করেন এবং এই প্রকল্পের সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রসঙ্গে গুরুত্বারোপ করেন।

মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের স্থানীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪