ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

মোহাম্মদ নজরুল ইসলাম- বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ২১০ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় পানিসারা ইউনিয়নের পানিসারা (মীরপাড়া) গ্রামের মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (২০ এপ্রিল) আমেরিকান প্রবাসীদের অর্থায়নে ৬টি হুইল চেয়ার ও ১০টি হ্যান্ড ক্রাচ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব মীর আলী রেজা বকুল।

পানিসারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মীর বাবরজান বরুণের সভাপতিত্বে এবং মীর লুৎফর রহমান এতিমখানার সভাপতি মীর ফারুখ আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেয অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম, সেবা সংগঠন এবং ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, মীর লুৎফুর রহমান এতিমখানার উপদেষ্টা মীর রফিকুল আলম, মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের পরিচালক মাসুদা আক্তার, পানিসারা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল আলিম, মনিরুল ইসলাম, হাস্নাহেনা, জবেদা খাতুন, তরুণা বেগম, স্বপ্নছোয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক সায়েদ আলী, প্রতিষ্ঠাতা পরিচালক রোভার রাজিব, তানজিম, খালিদ, সুজন মাহমুদ, সাব্বির হোসেন সহ আরও অনেকে।

উক্ত অনুষ্ঠানে শারীরিক ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন লুৎফুন্নাহার লতা (১৮), মিজানুর রহমান (৩৫), চান্দ আলী মিস্ত্রি (৬৮), ফিরোজা বেগম (৩৭), আনোয়ারা খাতুন (৪৫), আবুল খায়ের (৫৭) এর মাঝে হুইলচেয়ার এবং আরও দশ জন ব্যক্তির মাঝে হ্যান্ড ক্রাচ প্রদান করা হয়।

প্রধান অতিথি মীর আলী রেজা ভবিষ্যতেও এ ধরণের জনকল্যাণমুখী কাজ অব্যহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

আপডেট সময় : ০৪:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩