ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

মিথ্যা মামলা প্রত্যাহার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে নাগেশ্বরীতে যুবদলের বিক্ষোভ

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৬:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ২৭৯ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে, বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহনে, বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণ সমাবেশের আগে বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় কলেজ মোড় এর সামনে থেকে বের হয়ে, বাসস্ট্যান্ড থানা গেট হয়ে উপজেলা মুক্তমঞ্চে এসে গণ সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপি’র সভাপতি নুরন্নবী দুলালের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ এর সঞ্চালনায়, গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ সাইফুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব, উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তানজিমুল ইসলাম কিরণ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান হক, সদস্য সচিব আতিকুর রহমান লেবু, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাইয়ুম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আতিকুর রহমান আকাশ প্রমুখ।

বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলসহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

মিথ্যা মামলা প্রত্যাহার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে নাগেশ্বরীতে যুবদলের বিক্ষোভ

আপডেট সময় : ০৬:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪