ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মাদারগঞ্জে শ্বশুরবাড়িতে ঝুলছিল যুবকের লাশ! পরিবারের দাবি হত্যা জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী আটক

মো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ০৩:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ২৫৮ বার পঠিত

জামালপুরের মাদারগঞ্জে শ্বশুরবাড়ির পাশের একটি গাছ থেকে নাঈম ফকির ওরফে শুক্কুর ( ২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা – পুলিশ।

আজ বুধবার ১০টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নছলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নাঈমের পরিবারের অভিযোগ তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।

এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাঈমের স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। নাঈম উপজেলার চরপাকেদহ ইউনিয়নের পাকরুল গ্রামের আব্দুল কাদের ফকিরের ছেলে। জানা গেছে,প্রেমের টানে ১০ মাস আগে কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া গ্রামের প্রবাসী আব্দুল বাছেদ প্রামণিকের মেয়ে বিজুরী আক্তারকে বিয়ে করেন তিনি।
বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হত না। নাঈমের মা লাকী বেগম অভিযোগ করে বলেন, গতকাল সন্ধায় তার ছেলের বউ বিজুরী আক্তার তার ছেলে নাঈমকে বেড়ানোর কথা বলে নিয়ে এসে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখে ।

এর আগেও আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে। আমি আমার ছেলের হত্যাকাণ্ডের ফাঁসি চাই। এ ঘটনায় নাঈমের শাশুড়ি ববিতা বেগম পলাতক রয়েছে।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। নিহতের স্বজনের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদারগঞ্জে শ্বশুরবাড়িতে ঝুলছিল যুবকের লাশ! পরিবারের দাবি হত্যা জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী আটক

আপডেট সময় : ০৩:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩