ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মাদক প্রতিরোধে পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে — এএসপি নিশাত তাবাসসুম

নাঈম ইকবাল- কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ১২:২১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১৮৭ বার পঠিত

আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক প্রতিরোধে সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত তাবাসসুম।

তিনি বলেন,“মাদক সব ধরনের অপরাধের সাথে সম্পর্কিত। মাদক কেনার অর্থের জন্য সেবীরা নানা অপরাধে জড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মাদকসেবীর পরিবার। তাই মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।”

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে চৌদ্দগ্রাম থানা পুলিশের আয়োজনে মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হিলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের শূরা সদস্য নূরে আলম মিয়াজী,মুন্সীরহাট ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম লতিফি, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলেশ মন্ডল, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন মোল্লা, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন চৌদ্দগ্রাম থানার সাব-ইন্সপেক্টর আবুল কালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির হাফেজ বদিউল আলম,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাকসুদুর রহমান, সাবেক সেক্রেটারি আব্দুল কাদের বাবলু মোল্লা, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল হালিম, প্রবাসী ব্যবসায়ী ও জামায়াত নেতা হারুনুর রশীদ, কামরুল ইসলাম, ইফতেখার উদ্দিন মেসকাত, হাফেজ মর্তুজা মজুমদার, মীর সাহেদ, মিজানুর রহমান ভূঁইয়া, নাঈম ইসলাম, আব্দুর রহমান সোহান, মোহাম্মদ রুবেল, আমিনুল ইসলাম মজুমদার, প্রেস ক্লাব সহ-সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।

মাদক প্রতিরোধে পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে — এএসপি নিশাত তাবাসসুম

আপডেট সময় : ১২:২১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫