ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মাটি চাপা দেয়া ছিল অটোরিক্সা চালক আসাদের মরদেহ

শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
  • আপডেট সময় : ০৬:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ১২৪ বার পঠিত

শেরপুরের নকলায় আসাদ মিয়া (১৭) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোর রাতে উপজেলার ছেপাকুড়ি ব্রীজের কাছ থেকে মাটি চাপা দেয়া অবস্থায় ওই মরদেহ উদ্ধার করা হয়।
আসাদ মিয়া নকলা উপজেলার দক্ষিন নকলার এলাকার ফজলুল হকের ছেলে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, নকলার গনপদ্দি ইউনিয়নের গজারিয়া এলাকার মজিবর রহমানের পুত্র হামিদুল ইসলাম খোকন (২৪), পূর্ব গজারিয়ার আবু হানিফের পুত্র নূরনবী (২১), পৌরশহরের ইশিবপুর এলাকার চান মিয়ার পুত্র মিলন মিয়া মিনাল (২৪),নকলা ইউনিয়নের ধনাকুশা এলাকার মৃত আশকর আলীর পুত্র জাহিদুল ইসলাম জাহিদ(২২)।

আজ বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম সাংবাদিকদের জানান, প্রতিদিনের মত গত ১১ মার্চ সোমবার আসাদ মিয়া ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেননি।

স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে নকলা থানায় জানান।

মঙ্গলবার (১২ মার্চ) ভোর রাতে নালিতাবাড়ীর তিনানী বাজার এলাকায় অটোরিক্সাসহ দুজনকে আটকে করে পুলিশ। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে আসাদকে
হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ের কথা স্বীকার করে ওই দুইজন। তাদের দেয়া তথ্যে আরও দুইজনকে আটক করে পুলিশ। পরে তাদের দেখানো নকলা উপজেলার
ছেপাকুড়ি ব্রীজের পাশে মাটি চাপা দেওয়া অবস্থায় আসাদের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এঘটনায় আসাদের বাবা ফজলুল হক বাদী হয়ে চারজনকে আসামী করে বুধবার নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সুপার মোনালিসা বেগম এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :

মাটি চাপা দেয়া ছিল অটোরিক্সা চালক আসাদের মরদেহ

আপডেট সময় : ০৬:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪