ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মাটিরাঙ্গা মডেল মসজিদে প্রথম জুমার নামাজে মুসল্লির ঢল

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৩:২০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ১৩১৯ বার পঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নবনির্মিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জুমার নামাজ আদায় করতে আসেন উপজেলার বিভিন্ন এলাকার হাজারো মুসল্লি।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলায় নবনির্মিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের পর আজ শুক্রবার প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ আদায় করতে মুসল্লির ঢল নামে। দৃষ্টিনন্দন এ মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে নামাজ আদায় শেষে অনেক মুসল্লিকে সেলফি ও ছবি তুলতে দেখা গেছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নামাজ আদায় করতে মসজিদটিতে উপস্থিত হতে থাকেন মুসল্লিরা। দেখতে দেখতে মসজিদের পুরো অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নিচতলা ও ওপরের তলায় হাজারো মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন, মাটিরাঙ্গা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো: মামুনুর রশীদ।

খুতবার আগে নবনির্মিত এ মডেল মসজিদ সম্পর্কে
মাটিরাঙ্গা উপজেলা ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ও মডেল মসজিদ ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব মো: আল-আমিন এর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন, স্থানীয় মুসল্লী মো: ওয়ালি উল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: জাকারিয়া, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামসুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক মাটিরাঙ্গা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় তারা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।

মাটিরাঙ্গা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রসহ সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে একসঙ্গে ৫৬০টি মডেল মসজিদ নির্মিত হচ্ছে।

মাটিরাঙ্গা মডেল মসজিদে প্রথম জুমার নামাজে মুসল্লির ঢল

আপডেট সময় : ০৩:২০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩