মাটিরাঙ্গা উপজেলা পিসিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রবিউল হোসেন
- আপডেট সময় : ০৯:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ১৮৬ বার পঠিত

সংগঠনের শৃঙ্খলার পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মাটিরাঙ্গা উপজেলা পিসিএনপি’র সভাপতি মো. জালাল আহম্মেদকে অব্যাহতি প্রদান করে মো. রবিউল হোসেন-কে মাটিরাঙ্গা উপজেলা পিসিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে।
শনিবার(১৫ জুলাই) পিসিএনপি’র খাগড়াছড়ি জেলা কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক মো. নিজাম উদ্দিন ও সদস্য সচিব এসএম মাসুম রানা স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়।
জালাল আহম্মেদ ফেসবুকসহ হোয়াটসআপ ও মেসেঞ্জার গ্রুপে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের নামে শিষ্টাচার বহির্ভূত বাজে লেখালেখি ও বাজে মন্তব্য করেছেন। সংগঠনের শৃঙ্খলার পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমানিত হওয়ায় গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে পিসিএনপি মহাসচিব বরাবরে অব্যাহতি পত্র বিবেচনায় এনে মাটিরাঙ্গা পিসিএনপি’র সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
অব্যাহতির পর জালাল আহম্মেদ ফেসবুক বিবৃতির মাধ্যমে বলেন, কাউকে অব্যাহতি দিতে হলে গঠনতন্ত্র মোতাবেক কমপক্ষে ১০ দিন আগে লিখিতভাবে নোটিশ পাঠাতে হবে। অব্যাহতি গঠনতন্ত্রের নিয়মতান্ত্রিক ভাবে হয়নি বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।




















